বিশ্বনাথে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল-সভা

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৭

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে উপজেলা যুবলীগ-ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর সভায় মিলিত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা যুবলীগ-ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য শফিক চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি সুসংগঠিত পরিবার পরিণত হয়েছে। আর সেই সু-সংগঠিত আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াতের সাথে আতাত করে দলের ভিতরে থাকা একটি কুচক্রীমহল অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে শফিক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না।

Manual6 Ad Code

সভায় বক্তারা বলেন, জননেতা শফিক চৌধুরীর নির্দেশে ও পংকি খানের নেতৃত্বে বিশ্বনাথে উপজেলার ৭২টি ওয়ার্ডে আওয়ামী লীগ আজ অত্যান্ত শক্তিশালী ও সু-সংগঠিত। বিশ্বনাথ আওয়ামী লীগের নেতাকর্মীরা কচুরীপানা নয়, যে বানের পানিতে ভাসিয়ে দেবেন। শফিক চৌধুরী, পংকি খান ও আওয়ামী লীগে উপর আঘাত এনে শান্ত বিশ্বনাথকে অশান্ত করার সকল অপচেষ্ঠা প্রতিহত করা হবে। সারা জীবন নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে আসলেন আর জীবনে একটি বারও নৌকায় ভোট দিলেন না। আপনারা কেমন আওয়ামী লীগ নেতা বিশ্বনাথবাসী জানেন।

Manual7 Ad Code

উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়ন যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আতাউল গণি আসাদ, রামপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম, দশঘর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, অলংকারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সদস্য আবদুল আজিজ সুমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code