বিশ্বনাথে আসামীদের ছবি দিয়ে পোস্টারিং : আ’লীগের বিবৃতি

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

বিশ্বনাথে আসামীদের ছবি দিয়ে পোস্টারিং : আ’লীগের বিবৃতি

Manual6 Ad Code

সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নামে ফেসবুকে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আসামীদের ছবি দিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নাম ব্যবহার করে পোস্টারিং করে প্রচারণার অভিযোগ পাওয়া গেছে।

Manual3 Ad Code

প্রচারিত পোস্টার ও আসামীদের অব্যাহতি দাবির সাথে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই দাবি করে বিবৃতি দিয়েন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

Manual7 Ad Code

তাদের স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, উপজেলার মীরেরগাঁও গ্রামের আব্দুল মুতলিবের পুত্র আলতাউর রহমান, একই গ্রামের আব্দুর রশিদের পুত্র আতিকুর রহমান ও মুজিবুর রহমান তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার আসামী। উক্ত আসামীদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাদের দাবিতে দৌলতপুর ইউনিয়ন আ’লীগের ব্যানারে গত ২০ এপ্রিল ইউনিয়নের বিভিন্ন স্থাপনায় পোস্টারিং করে প্রচারণা চালানো হচ্ছে। মূলত আতিকুর রহমান আ’লীগের কোন কর্মী বা সমর্থক নন এবং তিনি বিএনপির একজন কর্মী। এব্যাপারে কোন ভাবেই দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সম্পৃক্ততা নেই। তাই মামলা সুষ্টভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যেই হোকনা কেন বিবৃতিতে তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের আ’লীগ নেতা মোঃ আবুল কালামের নামে ফেসবুকে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী’সহ বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সুপ্রীম কোর্ট সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন আবুল কালাম। এরই প্রেক্ষিতে গত ৫এপ্রিল অভিযোগটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ (সংশোধিত-১৩) এর ৫৭ধারায় এফআইআর করে আদালতে রিপোর্ট দাখিলের জন্য বিশ্বনাথ থানার ওসি কে নির্দেশ প্রদান করেন আদালত। এরপর গত ১৩ এপ্রিল অভিযোগটি এফআইআর হিসেবে বিশ্বনাথ থানায় রেকর্ড করা হয়। মামলা নং-৯।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code