বিশ্বনাথে ইউপি যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৮

বিশ্বনাথে ইউপি যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

Manual5 Ad Code

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন।

তিনি বলেন, দেশের মানুষের প্রাপ্য অধিকার আদায়ের জন্য যুবদলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও জননেতা এম. ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে আনার আন্দোলনে এবং আসন্ন নির্বাচনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে নির্বাচিত করতে যুবদলকেই অগ্রহী ভূমিকা পালন করতে হবে।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের লন্ডন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজির উদ্দিন আজির বলেন, সরকার দেশে বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ধানের শীর্ষকে নির্বাচিত করার লক্ষ্যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার ফিরে পাবেন। আর এম. ইলিয়াস আলী’সহ বিএনপির নেতাকর্মীকে গুম নামক কারাগারে বন্দি থাকতে হবে না।

Manual7 Ad Code

দশঘর ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, প্রচার সম্পাদক জামাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাওছার আহমদ তুলাই, দশঘর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল আহমদ, দশঘর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আরিফ আলী, সদস্য সচিব আনোয়ার হোসেন।

Manual1 Ad Code

বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন যুবদলের উপদেষ্ঠা আবদুর রাজ্জাক, যুবদল নেতা লিলু মিয়া, ফয়জুল ইসলাম, লিটন মিয়া, আমির আলী, দশঘর ইউনিয়ন ছাত্রদলের সমন্বয়ক মিছবাহ খান। দ্বি-বার্ষিক সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা আমির উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রকিব মিয়া। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি নূর উদ্দিন, যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, শামীমুর রহমান রাসেল, মুসলিম আলী, সোহাগ আহমদ চন্দন, যুবদল নেতা সাইদুর রহমান রাজু’সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে দিলু মিয়া’কে সভাপতি, আরিফ আহমদ’কে সাধারণ সম্পাদক ও ফয়জুল ইসলাম’কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ দশঘর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code