সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে বিশ্বনাথে গ্রেফতারকৃত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, বিএনপি নেতা আলতাব আলী, শহিদ মিয়া মেম্বার, আয়াছ আলী ও যুবদল নেতা আবু সুফিয়ানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার বিএনপি’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিরোধী দলের উপর নানা রকম প্রশাসনিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যার বহিঃপ্রকাশ হচ্ছে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনা। এভাবে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের আন্দোলন থেকে সরিয়ে আনা যাবে না। তিনি অবিলম্বে বিশ্বনাথে গ্রেফতারকৃত নেতাকর্মীর নিঃশ্বর্ত মুক্তি দাবি করেন।
Design and developed by ওয়েব হোম বিডি