বিশ্বনাথে তিন বিএনপি নেতার পদত্যাগ

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭

বিশ্বনাথে তিন বিএনপি নেতার পদত্যাগ

Manual3 Ad Code

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর নিজ ইউনিয়ন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে এবারে দেখা দিয়েছে ভাঙ্গনের সুর। একই সাথে সোমবার রাতে উপজেলা বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী।

উপজেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কর্মকান্ড পরিচালনার পাশাপাশি এবার ইলিয়াস আলীর নিজ হাতে গড়া নিজের (ইলিয়াস) ইউনিয়নের বিএনপির ৩ শীর্ষ নেতার এভাবে পদত্যাগ করাটা দুঃখজনক বলে মনে করছেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ। জাতীয় সংসদ নির্বাচনের অন্তিম সময়ে বিএনপিতে এমন ভাঙ্গন নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা তৃণমূল বিএনপির।

Manual2 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা করার সত্যতা স্বীকার করলেও কি কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা স্পষ্ট করেননি বিএনপির ওই ৩ নেতা।

মোবাইলে পদত্যাগের কারণ জানতে চাইলে অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু সাংবাদিকদের জানান, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বারের সাথে যোগযোগ করার কথা। আলতাব আলী মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে নিজে পদত্যাগ করেছেন। আর বাকী দু’জন কেন পদত্যাগ করেছেন বিষয়টি তিনি জানেন না।

Manual1 Ad Code

এদিকে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code