সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বিশ্বনাথে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। রোববার (৪ ফেব্রুয়ারী) সন্ধায় বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
অন্যরা হলেন- খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি’র নেতা ও সাবেক মেম্বার আব্দুস শহিদ এবং বর্তমান অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য আলতাব আলী, অলংকারী ইউ/পি যুবদল নেতা আবু সুফিয়ান।
তবে কি কারণে তাদের আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণার আগে গ্রেপ্তার আতঙ্ক। বিশেষ করে গত মঙ্গলবার ঢাকায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের কাছে পুলিশের ওপর হামলার ঘটনার পর থেকে দলটির নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাদেশে।
এরই মধ্যে চার দিনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৭৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি