বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫১জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫১জনের বিরুদ্ধে মামলা

Manual3 Ad Code

সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৫১জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

রোববার (০৪ ফেব্রুয়ারি) রাতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াকে প্রধান আসামী করে ওই মামলাটি দায়ের করেন থানার এসআই সফিকুল ইসলাম। মামলা নং-(৪)। এজাহারে ১১জনের নাম উল্লেখ পূর্বক আরও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী রাখা হয়েছে।

Manual7 Ad Code

এতে ৫নং আসামী করা হয় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে।

অন্যান্য আসামীরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুর রহমান রাসেল, আব্দুল লতিফ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, যুবদল নেতা রিপন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য শাহ আমির উদ্দিন।

Manual4 Ad Code

জানা যায়, সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট আগমন উপলক্ষে গতকাল রোববার বিকেলে পুলিশের অনুমতি ছাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদরে মিছিল ও লিফলেট বিতরণ করেন। এতে নাশকতার আশঙ্কায় ওই মামলাটি দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

Manual1 Ad Code

উল্লেখ্য, রোববার রাতে ওই মামলায় চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব আলী মেম্বার, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার আব্দুস শহিদ এবং অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। গ্রেফতারকৃতদের সোমবার সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code