সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে পুলিশের অনুমতি ছাড়া লিফলেট বিতরণ ও মিছিল বের করায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার বিশ্বনাথ বিএনপি ও যুবদলের ৩ নেতার জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে সিলেট আদালত থেকে তারা জামিন লাভ করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ (সাবেক মেম্বার) ও অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
বিশ্বনাথ বিএনপির ৩ নেতার জামিন পাওয়ার সত্যতা নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবি নুরুল হক।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের নতুন বাজার এলাকা লিফলেট ও বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ বাদী হয়ে ৫১জন বিএনপির নেতাকর্মীরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতেই বিশ্বনাথ থানার এসআই শফিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ৩০-৪০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এরপর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
Design and developed by ওয়েব হোম বিডি