বিয়ানীবাজারে অস্ত্রসহ ডাকাত আটক

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬

বিয়ানীবাজারে অস্ত্রসহ ডাকাত আটক

Manual4 Ad Code

IMG_0583-300x225

সুরমা মেইল নিউজ : সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একাধিক মামলার আসামী এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual4 Ad Code

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় বিয়ানীবাজার থানা পুলিশ ডাকাত জয়নালকে দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া এলাকা থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করে।

Manual3 Ad Code

পুলিশ জানায়- বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া গ্রামের রাস্তার পাশ থেকে ডাকাত জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাসী করে তার কোমরে গোজা অবস্থায় একটি পাইপগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি জানান- আটক জয়নালের বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত জয়নাল বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বরই আইল গ্রামের কটন মিয়ার পুত্র। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code