বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন যে নায়িকারা!

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন যে নায়িকারা!

Manual2 Ad Code

বিয়ের আগে গর্ভবতী হওয়া যায় না এমন ধারণা ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছে উপমহাদেশীয় সমাজে। আর এই প্রথা ভাঙ্গার খেলায় অগ্রগামী হলেন তারকারা। আরো নির্দিষ্ট করে বললে বলিউড তারকারা।

Manual3 Ad Code

বিয়ের আগেই অন্ত:সত্ত্বা হয়েছেন এমন কয়েকজন বলিউড অভিনেত্রীদের সম্পর্কে জেনে নিন:

শ্রীদেবী : শ্রীদেবী হলেন বলিউডের একমাত্র নায়িকা যিনি খোলাখুলি স্বীকার করেছেন যে তিনি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। ১৯৯৬ সালে বনি কপূরের সঙ্গে যখন শ্রীদেবীর বিয়ে হয় তখন তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এই হিসেব থেকে অনেকেই এই সিদ্ধান্তে পৌঁছে ছিলেন, যখন বনির সন্তানের গর্ভধারণ করেন‌ শ্রীদেবী তখনও বনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। বনি-শ্রীদেবীর বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের বড় মেয়ে জাহ্নবীর জন্ম হয়।

কঙ্কনা সেন শর্মা : বেশ কয়েক বছর অভিনেতা রণবীর শোরের সঙ্গে প্রেমপর্ব চলার পর ২০১০-এ দুজনে বিয়ে করেন। এদিকে বিয়ের ঠিক পরেই ২০১১ সালের শুরুর দিকে এক পুত্রসন্তানের জন্ম দেন কঙ্কনা। এই থেকে বলিউডে আলোচনা শুরু হয়ে যায়, বিয়ের আগে থেকেই হয়তো অন্তঃসত্ত্বা ছিলেন কঙ্কনা। তবে এই বিষয়টি কঙ্কনা নিজে কখনও স্বীকার করেননি।

সারিকা : অভিনেত্রী সারিকার সঙ্গে কমল হসানের ভালবাসার সম্পর্ক যখন শুরু হয় তখনও কমলের সঙ্গে তার প্রথম স্ত্রী-এর বিবাহবিচ্ছেদ হয়নি। এই সময়েই সারিকা কমলের সন্তান গর্ভে ধারণ করেন। এই সন্তানই বর্তমানের বিখ্যাত অভিনেত্রী শ্রুতি হসান।

Manual8 Ad Code

বীণা মালিক : নানা কারণে তিনি বিভিন্ন সময়ে বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তার সন্তানধারণের বিষয়টি নিয়েও নানা কথা শোনা যায়। সেগুলির মধ্যে একটি হল, দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হওয়ার সময়েই গর্ভবতী ছিলেন বীণা। এমনকি লোকে এমন কথাও বলে যে, এই সন্তানের প্রকৃত পিতা নাকি বীণার প্রাক্তন এক প্রেমিক।

Manual4 Ad Code

মহিমা চৌধুরী : ববি মুখোপাধ্যায়কে বিয়ে করার আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। তার আগে বেশ কিছু তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি।

তবে ববির সঙ্গে মহিমার বিয়ের খবরটা আচমকাই প্রকাশ পায়। আর ববিকে বিয়ের কয়েক মাসের মধ্যেই এক কন্যা সন্তানের মা হন মহিমা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code