সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭
বর্তমানে ভারতের সবচেয়ে আলোচিত সেলেব কাপল নিঃসন্দেহে বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা। তাদের লভ লাইফ নিয়ে চর্চা তুঙ্গে।
এ বার আড়ালে আবডালে নয়, একেবারে জনসমক্ষে একে অপরের খেয়াল রাখার অঙ্গীকারটা করলেন বিরুষ্কা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সবার সামনেই সারা জীবন ধরে একে অপরের খেয়াল রাখার অঙ্গীকার করেছেন তাঁরা। তবে রিয়েল লাইফে নয়, এই অঙ্গীকারটি তারা করেছেন একটি বিখ্যাত পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে।
সামনেই বিয়ের মরশুম। বিয়ের মরশুমের জন্যই নতুন ডিজাইনার পোশাক নিয়ে হাজির হয়েছে ওই ব্র্যান্ড। যেখানে অভিনয় করেছেন এই দুই তারকা। আর এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই কামাল দেখিয়েছে। শুক্রবার বিজ্ঞাপনটি ইউটিউবে আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষ দর্শক এই বিজ্ঞাপনটি দেখে ফেলেছেন। দেশ জুড়ে বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে ভিডিওটি।
যা দেখে আপ্লুত বিরুষ্কার ফ্যানেরা। অনুষ্কার অভিনয় ক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এই বিজ্ঞাপনে বিরাট কোহালির অভিনয়ও তাক লাগিয়ে দেওয়ার মতো। আর অফস্ক্রিন লাভ-কাপলকে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখে মুগ্ধ ফ্যানেরা।
Design and developed by ওয়েব হোম বিডি