বিয়ের ১৩ দিনের মাথায় নবদম্পতির আত্মহত্যা

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

বিয়ের ১৩ দিনের মাথায় নবদম্পতির আত্মহত্যা

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাইয়ে প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ের ১৩ দিনের মাথায় দ্বিতীয় স্ত্রীসহ বিষপানে আত্মহত্যা করেছেন হৃদয় নামে এক যুবক। রোববার (২০ নভেম্বর) রাতে লাখাই উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের মোস্তাফিজুর রহমান হৃদয় (৩০) ও টাউনশিপ এলাকার তানিয়া বেগম (১৮)।

 

স্থানীয়রা জানান, মোবাইল ফোনের মাধ্যমে হৃদয় ও তানিয়ার পরিচয়। ১৩ দিন আগে তারা হবিগঞ্জ আদালতে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর তানিয়া তাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। তবে হৃদয় তাতে রাজি না হয়ে হৃদয় বলেন- তাদের প্রেমের বিয়ে বাড়িতে মেনে নেবে না। পরে তার প্রথম স্ত্রী ও সন্তানের কথা স্বীকার করেন।

 

এরপর রোববার নিজের বাড়ি যেতে চাইলে তানিয়া আবারও চাপ দেন। হৃদয় রাজি না হওয়ায় রাতে বিষপান করেন। এরপর হৃদয়ও একইভাবে আত্মহত্যা করেন।

 

Manual2 Ad Code

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, নবদম্পতি বিষ খেলে পরিবারের সদস্যরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, হৃদয় প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রী বাড়িতে নিয়ে যাওয়ার চাপ দিলে তারা প্রায় একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code