বিয়ে করতে চান জয়া!

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

বিয়ে করতে চান জয়া!

Manual7 Ad Code

joya-ahsan

বিনোদন ডেস্ক ::  বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিয়ে করতে চলেছেন। কলকাতার একটি সাক্ষাতকারে এমনটিই বলেছেন জয়া। তবে জয়া তার বিয়ে নিয়ে রহস্য রেখেছেন। জয়া আক্ষেপ করে বলেছেন, ‘কলকাতায় তো আর কাউকে পেলাম না। কী আর করা, এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব।’

অবশ্য জয়ার এই মজা করার পেছনে লুকিয়ে রয়েছে ভারতের জাতীয় পুরস্কার হাতছাড়া হওয়ার শর্ত। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ ছবির ডাবিংয়ে তার অভিনয় দেখে অনেকেই চমকে গিয়েছেন।

Manual1 Ad Code

‘বিসর্জন’ যেহেতু জয়েন্ট ভেঞ্চার নয়, তাই জয়া ভারতের জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। আর এই আক্ষেপ থেকেই জয়া আহসান মজা করে বলেন, ‘কী আর! অন্য কাউকে তো পেলাম না। এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব। তা হলে অন্তত আমি এলিজেবল হব। কী বলেন, আইডিয়াটা কেমন?’

Manual5 Ad Code

কেউ কেউ তো বলছেন, পরের জাতীয় পুরস্কার তার বাধা। কিন্তু এই পুরস্কার তিনি পাবেন না দুইটি কারণে। এক, জয়া ভারতীয় নাগরিক নন। দুই, ছবিটা যদি দুই দেশের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হয়, তবেই সেই ছবির নায়ক-নায়িকা অন্য দেশের হলেও জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

Manual7 Ad Code

জয়া আহসান এবার থার্টি ফাস্ট নাইট কাটাবেন সিডনিতে। এজন্য ৩১ ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code