বিয়ে হচ্ছে শাকিব ববির

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

বিয়ে হচ্ছে শাকিব ববির

Manual8 Ad Code

হায়দ্রাবাদে চলতি মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে তরুন নির্মাতা রাশেদ রাহার ‘নোলক’ সিনেমার শুটিং। এই ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ববি।

ছবিটির বিভিন্ন ছবি ইতমধ্যে বিভিন্ন সময় ফেসবুকে প্রকাশ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর) শাকিব তার ফেসবুক ফ্যান পেজে একটি ছবি শেয়ার করেছেন। যাতে বর ও কনে সাজে আছেন শাকিব ও ববি।

Manual8 Ad Code

রোমান্টিক ঘরানার এই সিনেমার পরিচালক রাশেদ রাহা এর আগে কয়েকটি নাটক নির্মাণ করলেও এটিই তার প্রথম সিনেমা। ‘নোলক’ ছবির কাহিনীতে উঠে আসবে দুই পরিবারের দীর্ঘ বছরের ঐতিহ্য।

Manual5 Ad Code

ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। শাকিব খান ও ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code