বুবলির হাত ছেড়ে দিলেন শাকিব?

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

বুবলির হাত ছেড়ে দিলেন শাকিব?

Manual7 Ad Code

ঢালিউড সুপারস্টার ব্যস্ত এই মুহূর্তে কলকাতার ছবি নিয়ে। শুভশ্রি, শ্রাবন্তী অথবা বাংলাদেশের মিমে মেতেছেন। সেসব সিনেমার গান ট্রেলার দর্শক পছন্দও করছে।

‘সুপার হিরো’ সিনেমার শুটিং শুরু হয়ে শেষ কবে হবে তার কোন খোঁজ নেই। এই জুটির একসঙ্গে অভিনয় করা ‘প্রিয়তমা’ ছবিরও কোন খোঁজ নেই।

শাকিব খানের সঙ্গে বুবলির পাঁচ কি ছয়টির মতো ছবি হাতে আছে। এই ছবিগুলোর কাজ কী শেষ হবে? এর মধ্যে একটি সিনেমার শুটিং পিছিয়েছে পরিচালক অসুস্থতার কারণে। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক সেলিম খান। শোনা যাচ্ছে এই জুটির বাকি সিনেমাগুলো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Manual3 Ad Code

বিপরীতে বুবলির সঙ্গে জুটি দর্শক ভালোভাবে নেয়নি সর্বশেষ দুটি ছবি। তাহলে শাকিব কী ভাবছেন, বুবলিকে নিয়ে আর কতটা রিস্ক নিতে পারবেন?

Manual6 Ad Code

শোনা যাচ্ছে বুবলিতে এখন আর মজে নেই কিং খান। তিনি কলকাতাতেই ছবি করার জন্য ঝুঁকছেন। তাহলে বুবলির কী হবে? এক শাকিবে ভর করে তার দিন আর কতটা চলবে? নাকি শাকিব অপুকে নিয়ে যেমন জুটি গড়েছেন সেভাবেই গড়তে চাইবেন। অনেকেই বলছেন বুবলির ক্যারিয়ার এখন হুমকির মুখে। এক শাকিব হাত ছেড়ে দিলে ইন্ডাস্ট্রির কার হাত আর ধরবেন? অথবা যদি গুঞ্জন সত্যই হয়, বুবলির সঙ্গে শাকিবের ঘনিষ্ট কোন সম্পর্ক থাকে। তাহলে সম্পর্কটা দীর্ঘ হতে পারে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code