বৃক্ষ নিধনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

বৃক্ষ নিধনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ : পরিকল্পনামন্ত্রী

Manual8 Ad Code

বৃক্ষ নিধনে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাই মিলে বেশী বেশী করে গাছের চারা রোপন করি।

Manual1 Ad Code

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় (বালুর) মাঠে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান বনজ ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। পরে তিনি সাধারন গরীব ও অসহায় লোকজনের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা নিজ দেশে দীর্ঘদিন পরবাসী ছিলাম। কিন্তু জাতির পিতার ডাকে আমরা এই পরাধীনতার শৃংখল ভেঙ্গে এই দেশটাকে স্বাধীন করেছিলাম। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি ও কিছু বিপথগামী সেনা অফিসার ১৫ই আগষ্ট তাকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করেছিল। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ একটি অসাম্প্রদায়িকতার চেতনা নিয়ে বিশ^ আজ বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল।

Manual2 Ad Code

আমরা বেঁেচ থাকার প্রয়োজনে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে মিলে নিজ নিজ বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ লাগানোর আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code