বৃদ্ধ অমিতাভের ছেলের ঋষি কাপুর!

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ২৩, ২০১৭

বৃদ্ধ অমিতাভের ছেলের ঋষি কাপুর!

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: দুই ভাইয়ের ভূমিকায় আগেই অভিনয় করেছেন। এবার অমিতাভ বচ্চন, ঋষি কাপুরকে দেখা যাবে বাবা ও ছেলের ভূমিকায়।

Manual1 Ad Code

‘‌১০২ নট আউট’‌ নামে এই ফিল্মটির নির্দেশক উন্মেষ শুক্লা। এই ফিল্মে ১০২ বছরের এক বৃদ্ধের ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। তাঁর ছেলের ভূমিকায় ঋষি কাপুরকে দেখা যাবে ৭৫ বছরের এক বৃদ্ধের ভূমিকায়।

মেকআপ নিয়ে একটি ছবিও টুইট করেছেন ঋষি। তিনি লিখেছেন,‘‌কিংবদন্তি অমিতাভের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভাল লাগছে। আগেও আমরা এক সঙ্গে কাজ করেছি। সেবার দর্শকদের কয়েকটা সুপারহিট সিনেমা উপহার দিতে পেরেছিলাম। আশা করি, এবারও সেটা পারব।’‌ এর আগে ‘‌অমর আকবর অ্যান্টনি’‌, ‘‌কভি কভি’‌, ‘‌নসিব’‌, ‘‌কুলি’‌র মতো বহু জনপ্রিয় ফিল্মে এক সঙ্গে দেখা গিয়েছে অমিতাভ–ঋষিকে। বিগ বি–র প্রশংসা করে ঋষি লিখেছেন, ‘‌অমিতাভ নিঃসন্দেহে সর্বকালের সেরাদের একজন। অ্যাকশন হোক বা কমেডি, ওঁর জুড়ি মেলা ভার। সব ধরনের অভিনয়েই ও দক্ষ। আশা করি সেই ম্যাজিক ফের পর্দায় দেখা যাবে।’‌

Manual3 Ad Code

১০২ নট আউটে দত্তাত্রেয় ভাখারিয়া নামে একজন হাসিখুশি মেজাজের বৃদ্ধের ভূমিকায় অভিনয় করবেন অমিতাভ। ঋষিকে দেখা যাবে তাঁর খিটখিটে মেজাজের ছেলের ভূমিকায়।‌‌

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code