বৈধতা ছাড়াই একই ফ্ল্যাটে দীপিকা-রনবীর

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭

বৈধতা ছাড়াই একই ফ্ল্যাটে দীপিকা-রনবীর

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউডের এ সময়ের অন্যতম আবেদনময়ী নায়িকা দীপিকা পাড়ুকোন ও তার প্রেমিক রনবীর সিংয়ের সম্পর্ক টানাপোড়েনের ‘গুজবের’ মধ্যেই নতুন করে চাউর হয়েছে তাদের ‘লিভ টুগেদারের’ খবর। বিষয়টি নিয়ে এ জুটির ভক্ত-অনুসারী ও গণমাধ্যমে আলোচনা এখন তুঙ্গে।

Manual2 Ad Code

সম্প্রতি রনবীরের ভাড়া করা মুম্বাই শহরের বাইরে একটি অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকছেন আলোচিত এই জুটি। `ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’র সূত্র ধরে ভিন ডিজেলের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠতার খবরের মধ্যে রনবীরের সঙ্গে লিট টুগেদারের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Manual8 Ad Code

সঞ্চয় লীলা বানসালীর নতুন ছবি ‘পদ্মাবতীর’ শুটিংয়ের কারণে দুজন একত্রে থাকছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

এরআগে রাজস্থানে ছবিটির শুটিং হলেও সেখানে বারবার হামলা চালায় উগ্রপন্থীরা। ফলে ছবির সেট সরিয়ে আনা হয় মুম্বাইয়ের বাইরে দাহিসর শহরতলীতে।

বর্তমানে শুটিংয়ের জন্য তৈরি সেট শহর থেকে বেশ দূরে। তাই কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন রণবীর।

মুম্বাই থেকে শহরতলীতে গিয়ে শুটিং দীপিকার জন্য বেশ কষ্টকর, ফলে প্রায়ই রণবীরের ওই অ্যাপার্টমেন্টে উঠছেন দীপিকা। এটাই তাদের আবারও কাছাকাছি এনে দিয়েছে। এ থেকেই দু’জনের লিভ টুগেদারের বিষয়টি ডালপালা মেলেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code