বোতলবন্দি জিন তিশা!

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

বোতলবন্দি জিন তিশা!

Manual1 Ad Code

images (5)

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: গল্পের প্রয়োজনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে হয় শিল্পীদের। কখনও সাজতে হয় শাঁখারি বাজারের দোকানি, কখনও বা বেদে পল্লীর মেয়ে। মূলত দর্শকদের ভালো কিছু চরিত্রের সঙ্গে পরিচয় ঘটাতেই তাদের এ প্রয়াস।

তার ধারাবাহিকতায় সম্প্রতি জিম এন্ড জিমি নামের একটি নাটকে বোতলবন্দি জিন চরিত্রে অভিনয় করলেন নুসরাত ইমরোজ তিশা। এটি রচনা ও পরিচালনা করেছেন মোন্তাসীর বিপন।

Manual8 Ad Code

নাটকটির গল্পে দেখা যাবে চল্লিশে পা ফেলা অতি সাধারণ জিম পেশায় একজন লেখক। তার জীবনে সমস্যার কোনো শেষ নেই। প্রতিটা স্তরে জীবন তার সঙ্গে কৌতুক করে চলেছে। জিম মনে-প্রাণে চায় এ জীবনের পরিবর্তন।

হঠাৎ কুড়িয়ে পাওয়া একটি কাচের বোতল জীবন বদলে দেয় তার। কারণ কুড়িয়ে পাওয়া বোতলটিতে থাকে এক জিনকন্যা। এই জিনকে নিয়েই নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

Manual1 Ad Code

এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, এ ধরনের চরিত্রে এটিই প্রথমবার অভিনয় করলাম। এতে দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে। শুটিংয়ের সময় নিজেকে জিন ভেবে বেশ হাসিও এসেছে। আশা করি নাটকটির গল্প দর্শকদের বিনোদিত করবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code