বোল্ড দৃশ্যে শুধু তারকারা অভিনয় করলেই প্রশংসা হয় : জারিন

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

বোল্ড দৃশ্যে শুধু তারকারা অভিনয় করলেই প্রশংসা হয় : জারিন

Manual2 Ad Code

জারিন খান

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: সালমানের হাত ধরে বালিপাড়ায় পা রেখেছিন অভিনেত্রী জারিন খান। এর পরে ‘হাউসফুল টু’তেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু, দর্শকদের মনে সে ভাবে জারিন দাগ কাটতে পারেননি। ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে যেতে শুরু করেছিল তাঁর মুখটা। এমন সময়, ঠিক ২০১৫তে ‘হেট স্টোরি থ্রি’ ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করে ফের লাইমলাইটে চলে এসেছিলেন নায়িকা।

Manual3 Ad Code

পর্দায় একেবারে বোল্ড অবতারে দেখা গিয়েছিল তাঁকে। অবলীলায় বেশ কিছু বোল্ড দৃশ্যে চুটিয়ে অভিনয় করেছিলেন জারিন। এই ছবিতে জারিনের বোল্ড অবতার নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এ বার বোল্ড সিনে অভিনয় প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন নায়িকা।

Manual6 Ad Code

তাঁর মতে, যখন বড় তারকারা ‘বোল্ড সিনে’ অভিনয় করেন তখন তাঁদের প্রশংসা করেন সবাই। কিন্তু, অপেক্ষাকৃত কম পরিচিত মুখ একই ধরনের দৃশ্যে অভিনয় করলেই মুশকিল! তাঁদের ‘আবর্জনা’ বলতেও দ্বিধা বোধ করেন না অনেকেই।

Manual1 Ad Code

এই বিষয়ে তিনি যে খুব একটা পাত্তা দেন না, সেটাও বুঝিয়ে দিয়েছেন ‘হেট স্টোরি থ্রি’র নায়িকা। জারিন বলেন, ‘আমি খুব একটা পাত্তা দিই না। আমি শুধু কাজটা নিয়েই ভাবি। বোল্ড সিনে অভিনয় করার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। যাতে ওই সব দৃশ্যে আমাকে না নোংরা দেখায়, সেটাও মাথায় রাখতে হয়।’

সুত্র : আনন্দ বাজার

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code