সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সারাদেশে ব্রডব্যান্ডের ৫ এমবিপিএস ইন্টারনেট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা।
রোববার (০৬ জুন) রাজধানীর রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কেন্দ্রীয় কনফারেন্স হলে আয়োজিত প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এর ‘এক দেশ এক রেট’ ট্যারিফের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (সিস্টেম এন্ড সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এসব তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি