ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের ‘বিয়ে বিড়ম্বনা’!

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৮

ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের ‘বিয়ে বিড়ম্বনা’!

Manual3 Ad Code

আর কয়েকটি দিন পরেই শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। খেলা নিয়ে সবার মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। তাই ঈদের এ মৌসুমে অনেকে ব্যাস্ত খেলা নিয়ে নাটক নির্মাণে।

Manual2 Ad Code

ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিয়ে বিড়ম্বনা’!। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও ঊর্মিলা শ্রাবন্তী কর। এ ছাড়া অভিনয় করেছেন মুনিরা মিঠু, আনন্দ খালিদ, নূরে আলম নয়ন, মিমি আজমিম, রিপা প্রমুখ।

নাটকটিতে জাহিদ হাসান নাহিদ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। এখানে দেখা যাবে নাহিদের জন্য মেয়ে দেখতে এসে রুমকিকে পছন্দ করে ফেলে ওর পরিবার। সেদিনই এ্যাঙ্গেজম্যান্ট করে বিয়ের তারিখ ঠিক করে ফেলে। বিয়ে করার জন্য পাগল হয়ে যায় নাহিদ।

Manual4 Ad Code

এদিকে ১৫ তারিখ ফাইনাল ম্যাচের দিন বিয়ে হলে খেলার উপর তার কিছুটা প্রভাব পড়বে বলে বিয়ে পিছাতে চায় নাহিদের ভাইয়ের শ্যালক বিপ্লব। বিপ্লব ব্রাজিলের সমর্থক। যার সঙ্গে নাহিদের বিয়ে সে আর্জেন্টিনার সমর্থক। এটা নিয়েও বিবাদ বাধে। তারপর কী হয়? দেখা যাবে নাটকে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code