ব্লেড দিয়ে চোখের ভেতরের মণি শেভ করাই তার পেশা!

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭

ব্লেড দিয়ে চোখের ভেতরের মণি শেভ করাই তার পেশা!

Manual6 Ad Code

আমরা সাধারণত সেলুনে নরসুন্দরের কাছে যাই চুল কাটাতে, শেভ করতে কিংবা চুলে রং করানোর জন্য। কিন্তু চীনে এমন একজন নরসুন্দর রয়েছেন তিনি এসব কিছুই করেন না। তার নাম জিয়াং গাউ। চীনের চেংদু নগরীতে তার বসবাস। তিনি চোখের ভেতরের মণি শেভ করেন! তাও আবার ধারালো ক্ষুর এবং ব্লেড দিয়ে।

Manual7 Ad Code

পড়েই গা শিউরে উঠছে? ওঠারই কথা। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি চোখের ভেতর থেকে চোখের মণি বের করে আনেন না। বরং চোখের ভেতরের ময়লা ও ধুলাবালি বের করে আনেন। দীর্ঘ ৪০ বছর ধরে এই পেশায় নিয়োজিত রয়েছেন জিয়াং গাউ। দীর্ঘ এই সময় কেউ কখনো তার এই কাজে আহত হননি। এমনকি সামান্য আঘাতও পাননি। এসব তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় অনলাইন পোর্টাল সাংহাইলিস্ট ডটকম।

জানা গেছে, বিংশ শতাব্দীর শুরুর দিকে বিভিন্ন হাসপাতালে চোখের মণি শেভ করার বিষয়টি প্রচলিত ছিল। চোখের ভেতরের আলসার এবং আঘাতজনিত কারণে ক্ষতিকর টিস্যু বের করে আনতে এই পদ্ধতি ব্যবহার করা হতো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘ট্রাকোমা’ বলা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code