বয়স এখন মধ্যগগনে কিন্তু বিয়ের নামগন্ধ নেই কেন?

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

বয়স এখন মধ্যগগনে কিন্তু বিয়ের নামগন্ধ নেই কেন?

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: সালমান খান সম্পর্কে কত রটনাই তো শোনা যায়! বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। বয়স এখন মধ্যগগনে। কিন্তু বিয়ের নামগন্ধ নেই। একের পর এক প্রেম করে বেড়াচ্ছেন আর কিছুদিন পর তা ভেঙে যাচ্ছে। এমতাবস্থায় বলিউডের সুলতানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। সালমান খান সম্পর্কে এমন অভিযোগ স্মরণকালের মধ্যে কেউ করেননি।

Manual2 Ad Code

‘বিগ বস ১০’ এর মঞ্চ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সালমানের প্রতি বিদ্বেষ বেড়ে গেছে স্বামী ওমের। একের পর এক অভিযোগ তিনি এনেছেন বলিউডের বিখ্যাত এই অভিনেতার বিরুদ্ধে। স্বামী ওমের উটোকো মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য একটি শব্দও খরচ করতে শোনা যায়নি ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত এই অভিনেতাকে। সালমান মুখ না খুললেও স্বামী ওম মুখ বন্ধ রাখেননি। বরং বলা ভাল, তিনি মুখ বন্ধ রাখার মানুষই নন। একের পর এক বিস্ফোরণ তিনি ঘটিয়েই চলেছেন। ‘বিগ বস’র মঞ্চ থেকে ছিটকে যাওয়ার অব্যবহিত পরেই স্বামী ওমকে বলতে শোনা গিয়েছিল, সালমান পাকিস্তানের আইএসআই এজেন্ট।

Manual5 Ad Code

এ বার আরও এক ধাপ এগিয়ে স্বামী ওম বললেন, সালমান খানের এইডস রয়েছে। কারণ তিনি বহু নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। আর এইডসে আক্রান্ত হওয়ার জন্যই সালমান খান বিয়ে করছেন না!

সালমানের এইডস রয়েছে, এমন কথা কোনো কালেও শোনা যায়নি। কেউই এই অভিনেতার বিরুদ্ধে এমন ভয়ানক অভিযোগ আনেননি। তবে বেশিরভাগ মানুষের মত, খবরের শিরোনাম হওয়ার জন্যই স্বামী ওম একের পর এক অভিযোগ আনছেন সালমানের বিরুদ্ধে। কখন যে কী বলছেন তা নিজেও যেন জানেন না।

Manual7 Ad Code

কারণ নিজের করা মন্তব্য থেকে সরে গিয়ে স্বামী ওমকে বলতে শোনা গেছে, সম্প্রতি লন্ডনে সালমানের বিয়ে হয়েছে। তার একটি কন্যা সন্তানও রয়েছে। সালমানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ আনার পরে স্বামী ওম বলেছেন, তিনি আর কিছু বলতে চান না। বলার কী আর কিছু বাকী রেখেছেন তিনি?

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code