ভক্তের কিডনিতে অনুষ্কার নাম

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

ভক্তের কিডনিতে অনুষ্কার নাম

Manual6 Ad Code

anuska-binodon69-700x336

বিনোদন ডেস্ক :: অনুষ্কার এই জবাবকে বেশ অভিনন্দন জানিয়েছেন তাঁর অন্যান্য ভক্তরা। একজন তারকা ভক্তদের সঙ্গে আলাপে মাতছেন মানেই, তাঁকে যা খুশি বলা যাবে, এমনটা তো নয়।

Manual2 Ad Code

আজকাল বলিউড তারকারা সকলেই মোটামুটি অ্যাক্টিভ থাকেন তাঁদের টুইটার হ্যান্ডেলে। টুইটারের মাধ্যমে ভক্তদের সঙ্গে তাঁদের বাতচিতও হয়ে থাকে। কিন্তু সেই কথালাপ চালাতে গিয়ে অনেক সময়ে বেশ অদ্ভুত পরিস্থিতিতেও পড়তে হয় তারকাদের। সম্প্রতি তেমনই এক পরিস্থিতির সম্মুখীন হলেন অনুষ্কা শর্মা।

দিন দু’য়েক আগে অনুষ্কা অ্যাক্টিভ ছিলেন তাঁর টুইটার হ্যান্ডেলে। কথাবার্তা বলছিলেন নিজের ফ্যানদের সঙ্গে। দিব্যি চলছিল তারকা ও ভক্তদের বার্তালাপ। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটল ‘অনমোল’ নামের এক টুইটার গ্রাহকের কথায়।

Manual4 Ad Code

অনমোল অনুষ্কার প্রতি নিজের ভক্তির প্রাবল্য বোঝাতে গিয়ে হঠাৎই বলে বসেন, ‘অনুষ্কা, আমি আমার কিডনিতে তোমার নাম লিখেছি!’ অনমোল হয়তো ভেবেছিলেন, তাঁর এহেন কথায় খুশি হবেন অনুষ্কা। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। অনমোলের কথাটার মধ্যে যে ভয়ানক অতিরঞ্জন রয়েছে, তা বুঝতে অসুবিধা হয়নি বুদ্ধিমতী নায়িকার। বাস্তবে যে, কারোর কিডনিতেই কোনও নাম লেখা সম্ভব নয়, তা অনুষ্কার অজানা ছিল না। অনমোলকে তিনি তাই সটান বলে দেন, ‘আলফাল বকো না! (প্লিজ ডোন্ট স্পিক রাবিশ!)’

অনুষ্কার এই জবাবকে বেশ অভিনন্দন জানিয়েছেন তাঁর অন্যান্য ভক্তরা। একজন তারকা ভক্তদের সঙ্গে আলাপে মাতছেন মানেই, তাঁকে যা খুশি বলা যাবে, এমনটা তো নয়। তাই অনুষ্কার এহেন মুখের উপর উত্তরে খুশিই হয়েছেন অনুষ্কা-প্রেমীরা।

Manual8 Ad Code

আপাতত অনুষ্কা শর্মা তাঁর সাম্প্রতিক ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সাফল্যে মেতে রয়েছেন। রিলিজের দিন কয়েকের মধ্যেই ‘অ্যায় দিল…’ ৭০ কোটি টাকার বাণিজ্য করে ফেলেছে

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code