ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে ইঁদুরও!

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে ইঁদুরও!

Manual4 Ad Code

স্বপ্ন দেখা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট। আমরা স্বপ্ন দেখি। আমাদের মতো স্বপ্ন দেখে ইঁদুরেরাও। আমাদের থেকে বুদ্ধিতে হয়তো অনেক পিছিয়ে ইঁদুর, মানুষের মতো তারাও নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবে, এমনকী স্বপ্নও দেখে।

Manual6 Ad Code

ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, মানুষের মতো হিপোক্যাম্পাস দিয়ে ইঁদুরও মানচিত্র অংকন করে। স্বল্পস্থায়ী স্মৃতি দিয়ে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করার চেষ্টা করে তারা। ভবিষ্যৎ নিয়ে  ভাবে।  তবে এখানেই শেষ নয়। কেবল অতীত নয়, আগামী বা ভবিষ্যতের স্বপ্নও দেখে ইঁদুর।

Manual6 Ad Code

স্বপ্ন কী সেই উত্তর খুঁজতে একসময় ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছিল ইঁদুর যখন কোনো কারণে গন্তব্যে পৌঁছতে পারে না তখন তারা মানুষের মতো মস্তিষ্কে একটা মানচিত্র একে নেয়। এবং সেই মানচিত্র দিয়েই তৈরি করে স্বপ্ন। মানুষও অনেকটা এভাবেই স্বপ্ন বানায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code