ভারতীয় ‘সা রে গা মা পা’-তে বাংলাদেশের অবন্তি সিঁথি

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

ভারতীয় ‘সা রে গা মা পা’-তে বাংলাদেশের অবন্তি সিঁথি

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: ভারতীয় জি বাংলা চ্যানেলের সংগীতবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’তে অতিথি মিউজিশিয়ান হিসেবে অংশ নিলেন বাংলাদেশের সংগীতশিল্পী অবন্তি সিঁথি। গত বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে তিনি এ কথা জানান।

Manual4 Ad Code

ফেসবুকে সিঁথির লেখা পোস্টটি ছিল এ রকম ওপারে গিয়েছিলাম। ওপার মানে ওপার বাংলা, ভারতের কলকাতা শহরে। জি বাংলা চ্যানেলের সা রে গা মা পা প্রোগ্রামের স্পেশাল এপিসোডের অতিথি মিউজিশিয়ান হিসেবে। যাদেরকে ছোট থেকে টিভিতে দেখে এসেছি, তাদের সঙ্গে একমঞ্চে দাঁড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। সবকিছু সুন্দর একটা স্বপ্নের মতো ছিল।

Manual2 Ad Code

আমি বসে বসে নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম শুধু। কিছুটা নার্ভাস ছিলাম, সেই সঙ্গে ভালো লাগার এক দুর্দান্ত ঘোর কাজ করছিল। জীবনে অনেক পারফর্ম করেছি, কিন্তু এখানে গিয়ে অনুভব করেছি সত্যিকার অর্থে লাকি ফিল করার অর্থ কী! আর এ সবই সম্ভব হয়েছে রথীজিৎদার কারণে। যাকে শুধু ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। তার জন্য অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। সারা জীবন মনে রাখব আমাকে, এতটা স্পেশাল ফিল করিয়ে দেওয়ার জন্য। কিছু কিছু মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকাটাও আমার কাছে একটা বড় উৎসাহ।

আমি কৃতজ্ঞ রথীজিৎ দার কাছে। অনুষ্ঠান কেমন হলো সেটা টিভিতে সবাই দেখে নেবেন নিশ্চয়ই। আর আমার কাছে অনুভূতিটা স্মৃতির ফ্রেমে থেকে যাক অমূল্য অভিজ্ঞতা হিসেবে। ধন্যবাদ সবাইকে।’

‘সা রে গা মা পা’র শুটিংয়ের জন্য অবন্তি সিঁথি বর্তমানে ভারতে অবস্থান করছেন। আগামী ৩০ জানুয়ারি জি বাংলায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। উল্লেখ্য, ‘কাপ সং’-এর জন্য তরুণদের কাছে সিঁথি দারুণ জনপ্রিয়। প্লাস্টিকের কাপ, ফয়েল পেপার আর ধাতব মুদ্রা এগুলো বাজিয়েই সিঁথি অসাধারণ কিছু গান গেয়ে সেগুলোর ভিডিও ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেছেন। সম্প্রতি ডিজে রাহাতের কম্পোজিশনে তার একটি গান প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code