সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিনোদন ডেস্ক :: গত বছরই শিল্পপতি জিন গুডএনাফকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কিন্তু বিয়ের পর স্বামীর সাথে সময় কাটাতে পারছেন না একদমই। কারণ আগামী ছবি ‘ভাইয়াজি সুপারহিট’এর শ্যুট নিয়ে খুবই ব্যস্ত তিনি। এছাড়া বিভিন্ন ফ্যাশন শোতেও দেখা যাচ্ছে নায়িকাকে।
সম্প্রতি ‘ল্যাকমে ফ্যাশন উইক’এ ডিজাইনার সংযুক্তার শো-স্টপার ছিলেন তিনি। শাড়ি পড়ে একেবারে বাঙালি সাজে এসেছিলেন প্রীতি। র্যাম্পে হাঁটার সময় সবার নজর ছিলো ৪২ বছর বয়সী এই নায়িকার দিকেই।
এ প্রসঙ্গে প্রীতি জিনতা বলেন, অনেকদিন পর র্যাম্পে ফিরে বেশ ভালো লাগছে। তাছাড়া আগে কখনও শাড়ি পরে র্যাম্পে হাঁটিনি। সেভাবে দেখতে গেলে অভিনয় জীবনেও খুব কম শাড়ি পরার সুযোগ পেয়েছি। তাই র্যাম্পে উঠে মনে মনে প্রার্থনা করছিলাম যাতে পড়ে না যাই!
নিজের আগামী ছবি নিয়ে তিনি বলেন, আমার নতুন ছবি ‘ভাইয়াজি সুপারহিট’ প্রায় তৈরি। আমি ‘বাবলি’ শব্দটা খুবই অপছন্দ করি। কারণ আমার নাম শুনলে প্রথমেই লোকে এই শব্দটা ব্যবহার করে। কিন্তু এতদিন পর এমন একটা ছবি করছি, যেখানে চরিত্রটাও তেমনই। আমি অবশ্য তাতেও এক্সাইটেড! কারণ চরিত্রটা আমার অভিনীত অন্য চরিত্রগুলোর চেয়ে আলাদা।
প্রীতি আরও বলেন, আমি খুবই লাকি যে এমন একজনের সাথে আমার বিয়ে হয়েছে, যে আমায় সিনেমায় ফেরার কথা ভাবতে শিখিয়েছে। জিন প্রায় জোরই করেছে বলতে পারেন। কারণ আমি ভেবেছিলাম, আর অভিনয় করবো না। কিন্তু বিয়ের পর থেকে আমি ভারতেই রয়েছি শ্যুটিংয়ের জন্য।
Design and developed by ওয়েব হোম বিডি