ভারতে যাওয়ার পথে ধর্ম পণ্ডিত ও সহযোগী নিহত

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

ভারতে যাওয়ার পথে ধর্ম পণ্ডিত ও সহযোগী নিহত

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
দুর্গপূজায় ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

 

রোববার (০২ অক্টোবর) সকালে উপজেলার শশই নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের স্বপন গোস্বামীর ছেলে সুমন গোস্বামী (৩০) ও মাধবপুর শহরের গৌরাঙ্গ বণিকের ছেলে মোহন বণিক (২৫)।

 

মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভারতের আগরতলায় দুর্গাপূজার জন্য আদাঐর গ্রামের সনাতন ধর্মের পণ্ডিত সুমন গোস্বামী তার সহযোগী মোহন বণিককে নিয়ে রোববার সকালে সিএনজি অটোরিকশা দিয়ে আখাউড়া স্থলবন্দরে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি শশই এলাকায় পৌঁছালে একটি লরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

Manual2 Ad Code

খাটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, রোববার সকাল ৭টায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সুমন ও মোহন ঘটনাস্থলেই মারা যান।

 

Manual2 Ad Code

পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code