ভালোবাসা দিবসে লুলিয়াকে সালমানের উপহার

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭

ভালোবাসা দিবসে লুলিয়াকে সালমানের উপহার

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: বিশেষ দিনে সবাই চায় তার প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে, বলিউড সুপারস্টার সালমান খানও তার ব্যতিক্রম করেননি। ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রেমিকা লুলিয়া ভানটুরকে একটি বিশেষ উপহার দিয়েছেন এই তারকা।

সম্প্রতি সে উপহারটির নিয়ে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লুলিয়া।  যেখানে দেখা যাচ্ছে, একটি লকেট ধরে আছেন তিনি।  যাতে ডিজাইন করে লেখা রয়েছে- লাভ (ভালোবাসা), কেয়ার (যত্ন), শেয়ার (ভাগাভাগি), জয় (আনন্দ), হেল্প (সাহায্য) ও হোপ (আশা)।  এর ক্যাপশনে রোমানিয়ান এই সুন্দরী লিখেছেন, এই সেরা জিনিসটি প্রতিদিন পরতে চাই।

Manual1 Ad Code

আজকে ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য সল্লুর দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’ এবার এই লকেটটি তৈরি করেছে।

Manual4 Ad Code

বলিউড মহলে বেশ কিছুদিন ধরেই সালমান খান ও লুলিয়ার প্রেমের গুঞ্জন চলছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের।  কিন্তু এখনও পর্যন্ত নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি কেউ।

এখানেই শেষ নয়, তাদের বাগদানের গুঞ্জনও ছড়িয়েছিলো। বরং প্রেম নিয়ে প্রশ্ন করায় সালমান একবার বলেছিলেন, সবকিছু সঠিক সময়ে হবে।  না সময়ের আগে হবে না পরে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code