ভালো বাবার চেয়ে অনেক ভালো মা তিনি

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

ভালো বাবার চেয়ে অনেক ভালো মা তিনি

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: সম্প্রতি সরোগেসির মাধ্যমে যমজ সন্তান যশ ও রুহির বাবা হয়েছেন পরিচালক করণ জোহর। এখনো মুম্বাইয়ের একটি হাসপাতালে রয়েছে তারা। তাদের ছবিও কেউ দেখেননি। ঠিক সময়ে অনুরাগীদের সঙ্গে সন্তানদের ছবি শেয়ার করবেন বলে জানালেন খোদ করণ।

Manual5 Ad Code

তার কথায়, ‘আমি সত্যিই খুব উত্তেজিত। ওদের ছবি সকলকে দেখাতে পারলে দারুণ লাগবে। ঠিক সময়েই দেখাব। আশা করছি খুব তাড়াতাড়িই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব যশ ও রুহির ছবি।’

Manual7 Ad Code

এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল করণের দুই সন্তানের ছবি। যদিও তা আসল নাকি নকল তা নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবল দ্বন্দ্ব তৈরি হয়েছিল। করণ বা তার পরিবার ওই ছবির বিষয়ে মুখ খোলেননি।

Manual7 Ad Code

সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে করণের কাছে জানতে চাওয়া হয় সিঙ্গল পেরেন্ট হিসেবে কেমন লাগছে? উত্তরে বলেন, ‘আমি একজন ভালো বাবার চেয়ে অনেক ভালো মা।’

বাবার নামেই ছেলের নাম রেখেছেন যশ রেখেছেন করণ। আর মা হিরু জোহরের নাম উল্টে দিয়ে মেয়ের নাম রুহি। এ বছরের গোড়ায় এক অনুষ্ঠানে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালক দাবি করেছিলেন, ভবিষ্যতে বাবা হতে চান। তবে সেটা যে এত শিগগিরই, কেউ ঘুণাক্ষরেও আঁচ পায়নি।

Manual2 Ad Code

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code