ভেসে আসা হাতি উদ্ধারে বাংলাদেশে আসছে ভারতীয় দল

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

ভেসে আসা হাতি উদ্ধারে বাংলাদেশে আসছে ভারতীয় দল

Manual1 Ad Code

download (1)

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বানের পানিতে ভেসে আসা হাতি উদ্ধারে বাংলাদেশে আসছে ভারতীয় প্রতিনিধিদল। ৩ আগস্টে বাংলাদেশে পৌঁছাবেন তারা। বাংলাদেশের বন ও বন্যপ্রাণী দপ্তর সূত্রে এ খবর জানা যায়। ২৬ জুন বুনো হাতিটি বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারী উপজেলার আন্তর্জাতিক পিলার নম্বর ১০৫২-এর কাছ দিয়ে বানের পানিতে ভেসে আসে বাংলাদেশে। আসামের শিশুমারা পাহাড়ি এলাকা থেকে এই হাতি বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

হাতিটি কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ হয়ে বৃহস্পতিবার আবার জামালপুরের সরিষাবাড়িতে পৌঁছায়।

Manual8 Ad Code

বাংলাদেশের বনকর্তারা জানান, হাতিটি উদ্ধারের জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। ৩ আগস্ট ভারতের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। পরদিন বাংলাদেশ এবং ভারতের প্রতিনিধিদলের সমন্বয়ে হাতিটি উদ্ধারের কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code