ভোগের নয়, আ’লীগের রাজনীতি ত্যাগের : এমপি শফিক চৌধুরী

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

ভোগের নয়, আ’লীগের রাজনীতি ত্যাগের : এমপি শফিক চৌধুরী

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভোগের নয়, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের।

তিনি বলেন, ত্যাগ না করতে পারলে আওয়ামী লীগের রাজনীতিতে বেশি দিন কেউ নিজেকে ধরে রাখতে পারবে না, সময়ের ¯্রােতের সাথে হারিয়ে যাবে। সে সাথে কোন বিশেষ ব্যক্তির নয়, সবাইকে হতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কর্মী ও প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার কর্মী এবং সর্বোপুরী আওয়ামী লীগের কর্মী।

Manual6 Ad Code

গতকাল শুক্রবার বিশ্বনাথে ‘সংক্ষিপ্ত সফরে তাঁর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে’ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

Manual8 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতার’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আ’লীগ নেতা আমির আলী চেয়ারম্যান, নিখিল পাল, রুনু কান্ত দে, মহব্বত আলী, প্রবাসী আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, আবদুল মতিন, কৃষক লীগ নেতা জামাল উদ্দিন, অপু চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান মিনু, দবির আহমদ, তৈমুছ আলী, বেলাল রাজা, মনোহর হোসেন মুন্না, সুন্দর আলী রুহুল, নিজাম উদ্দিন, আবুল হোসেন, আবুল কালাম আজাদ, সদস্য রাজু আহমদ, রায়হান আহমদ, রেদুয়ান আহমদ, আবদুল লতিফ, ইমু মিয়া, ইকবাল হোসেন, আবদুল মালিক, জসিম উদ্দিন, চান মিয়া, রুহেল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে সদ্য ঘোষিত ‘বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগ’র কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code