মঙ্গলবার সিলেটে আসছেন ছাত্রলীগ সভাপতি শোভন

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

মঙ্গলবার সিলেটে আসছেন ছাত্রলীগ সভাপতি শোভন

Manual3 Ad Code

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর এই প্রথম সিলেটে আসছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সিলেট বিভাগে সফরের লক্ষ্যে আজ (সোমবার) সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে রওয়ানা হবেন।

Manual1 Ad Code

সিলেট আসার পথে সোমবার সকাল ১১টায় তিনি নরসিংদী জেলা, দুপুর ২টায় ভৈরবে, সন্ধ্যা ৬টায় ব্রাহ্মনবাড়িয়া জেলা এবং সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগ দেবেন।

Manual7 Ad Code

পরদিন মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগদান শেষে দুপুর ২টায় সিলেট শহরে পৌছাবেন তিনি।

সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মীসভায় যোগ দেবেন। এরপর শোভন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

মঙ্গলবার রাতে সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও রাত্রীযাপন করবেন তিনি।

Manual4 Ad Code

পরদিন বুধবার সকালে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। সেখানে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগদান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন শোভন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code