মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নৃত্যশিল্পী

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নৃত্যশিল্পী

Manual5 Ad Code

ashwini-ekbote_28544_147727785120161024053535বিনোদন ডেস্ক :: মঞ্চে নাচছিলেন তিনি। নাচের অনুষ্ঠান তখন প্রায় শেষের দিকে। আচমকা নাচতে নাচতেই মঞ্চেই পড়ে গেলেন নৃত্যশিল্পী। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ! মঞ্চে নাচের সময় এভাবেই মারা গেলেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মরাঠি অভিনেত্রী অশ্বিনী একবোড়ে।

রোববার সন্ধ্যায় পুনের ভারত নাট্যমন্দিরে নাচের অনুষ্ঠান করছিলেন অশ্বিনী একবোড়ে। নাচের অনুষ্ঠান শেষ হতে না হতেই মঞ্চে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। হাসপাতাল সূত্রের খবর, নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অশ্বিনী। জানা গেছে তার স্বামী ও এক ছেলে রয়েছে।

অশ্বিনী একবোড়ে বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয় করেছেন। তিনি মরাঠি নাটক ও থিয়েটার দুনিয়াতেও জনপ্রিয় ছিলেন তিনি। আঞ্চলিক ভাষার কয়েকটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। তবে এ সবের থেকেও নাচের প্রতি তার ছিল একটা আলাদা টান। তিনি ভরতনাট্যম শিখেছিলেন। ছবি এবং থিয়েটারে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে নাচের অনুষ্ঠানও করে বেড়াতেন তিনি।

Manual2 Ad Code

এছাড়াও নারী অধিকার ও পরিবেশবিষয়ক বিভিন্ন আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখতেন তিনি।

Manual3 Ad Code

তথ্যসূত্র: আনন্দবাজার

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code