সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
বাংলাদেশের আলোচিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বিচারক হিসেবে যোগ দেন নেপালের কাঠমান্ডুতে একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে।সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী তিশা।
আর এই উৎসবে গিয়ে বলিউড তারকা মনীষা কৈরালার সঙ্গে দেখা হয় এই দম্পতির। নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রীর সঙ্গে ঘণ্টা খানেক আড্ডা হয় তিশার। এ সময় তিশার কাছে ‘ডুব’ ছবির প্রশংসা করেন মনীষা।
মনীষা কৈরালা ‘ডুব’ দেখেছেন? তিশা বললেন, ‘না, ছবিটি মনীষা এখনো দেখেননি। তবে বিভিন্ন জনের কাছ থেকে ছবিটির রিভিউ শুনেছেন। যতটুকু শুনেছেন, তা থেকেই মুগ্ধ মনীষা। আর সেই শোনা রিভিউয়ের ওপর ভিত্তি করে তিনি প্রশংসা করেছেন।
গত ১৮ নভেম্বর নেপালের কাঠমান্ডুর একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে যোগ দেন ফারুকী ও তিশা। উৎসব শেষে তাঁরা ঢাকায় ফিরেছেন।
বুধবার গনমাধ্যামকে তিশা বলেন, ‘১৯ নভেম্বর মনীষার সঙ্গে আমার দেখা হয়। ঘণ্টা খানেক সময় আমরা আড্ডা দিয়েছি। এ সময় উৎসব নিয়ে আমাদের বেশি কথা হয়েছে। তবে এর ফাঁকে তাঁর কোন কাজগুলো আমার পছন্দ, তাঁর কোন কাজ এখনো চোখে লেগে আছে, তা বলেছি। তিনি আমার নতুন কাজের খবর জানতে চেয়েছেন। অভিনয়ের অভিজ্ঞতার কথা শুনেছেন।
বলিউডে অনেক দিন ধরেই অনিয়মিত মনীষা কৈরালা। তিশার সঙ্গে আলাপ প্রসঙ্গে জানালেন তাঁর নতুন সিনেমায় কাজের খবর। তিশা বলেন, ‘আমার ছোটবেলায় তাঁর অনেক সিনেমা দেখেছি। বলতে পারেন, তাঁর গোড়ার দিকের সব সিনেমা দেখেছি। মনীষা কিন্তু দারুণ মজার সব গল্পে কাজ করেছেন। একসময় তো তিনি বলিউডে একচেটিয়া কাজ করতেন। তাঁর সব কাজই আমার পছন্দ। খুব সুন্দর সময় কেটেছে আমাদের।
ছোটবেলা থেকে মনীষা কৈরালার সিনেমা দেখার কারণে তিশার পছন্দের অভিনয়শিল্পীদের মধ্যে জায়গা করে নেন মনীষা। যাঁর সিনেমা ছোটবেলা থেকে দেখছেন তিশা, তাঁর কাছ থেকেই নিজের নতুন ছবি ‘ডুব’ নিয়ে প্রশংসা শুনে মুগ্ধ তিশা।
Design and developed by ওয়েব হোম বিডি