মন্ত্রী হলেন চিত্রনায়িকা মুনমুন !

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

মন্ত্রী হলেন চিত্রনায়িকা মুনমুন !

Manual5 Ad Code

download

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: মন্ত্রী হলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত অভিনেত্রী মুনমুন। তবে বাস্তবে নয়, ছবিতে। ‘রাগী’ নামের একটি ছবিতে মন্ত্রীর চরিত্রে দীর্ঘদিন পর পর্দায় হাজির হবেন তিনি।

মিজানুর রহমান মিজানের পরিচালনায় আগামী ২৭ অক্টোবর থেকে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ছবিতে মুনমুনের ছোট বোনের চরিত্রে অভিনয় করবেন নবাগতা নায়িকা অধরা খান। তার সাথে জুটি বাঁধবেন নতুন মুখ আবির।

Manual1 Ad Code

নায়িকা হিসেবে এই ছবিতে অধরার আত্মপ্রকাশ হতে গেলেও তার প্রথম ছবি হিসেবে ধরা হয় ‘পাগলের মতো ভালবাসি’ ছবিটিকে। কিন্তু ‘রাগী’ ছবিটির কারণে ওই ছবিটির শুটিং

পিছিয়ে গেছে। তবে ‘পাগলের মতো ভালবাসি’ ছবিটির বেশীরভাগ অংশের শুটিং শেষ বলে জানা গেছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, ‘রাগী’ ছবিতে মুনমুন, অধরা এবং আবির ছাড়াও আরো অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code