সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ।
শনিবার (০৫ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার বরাবর লেখা জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে প্রধান বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ ও পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।’

চিঠিতে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
Design and developed by ওয়েব হোম বিডি