মহানগর আ’লীগের আনন্দ র‌্যালি ৩১ ডিসেম্বর

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

মহানগর আ’লীগের আনন্দ র‌্যালি ৩১ ডিসেম্বর

Manual4 Ad Code

সিলেট : সিটি করপোরেশন এলাকার উন্নয়নকাজের জন্য ১২শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি বের করবে সিলেট মহানগর আওয়ামী লীগ।

Manual7 Ad Code

 

শুক্রবার সন্ধ্যায় (২৭ ডিসেম্বর) সিলেট মহানগর আওয়ামী লীগের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

 

Manual3 Ad Code

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের বাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

 

Manual8 Ad Code

সভায় জানানো হয় আনন্দ র‌্যালিটি আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের হবে।এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন অধ্যাপক জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

 

সভায় নেতৃবৃন্দ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিতে দলকে আরো শক্তিশালী ও জনমুখী করতে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

 

Manual4 Ad Code

নেতৃবৃন্দ আরো বলেন, সর্বাবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রতি নজর রাখতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে স্মার্ট ও দক্ষতা সম্পন্ন হতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন- নগরীর ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে অধ্যাপক মো. আব্দুল ওয়াহিদ, এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মো. দিলোয়ার হোসেন রাজা, আব্দুল আহাদ চৌধুরী মিরন, ফখরুল হাসান, ডা. অরুন কুমার দেব, মুহিবুর রহমান সাবু, মো. নিজাম উদ্দিন ইরান, মো. জুনু মিয়া, আব্দুল মুমিত চৌধুরী, আক্তার হোসেন, এইচ এম ফারুক হোসেন, জালাল উদ্দিন শাহাবুল, মাহবুবুর রহমান, মো. সালা উদ্দিন বক্স, কামাল আহমদ, মো. আব্দুল মতিন, জুনেদ আহমদ শওকত, হাজী মো. আমির উদ্দিন, কাজল আহমদ চৌধুরী, এডভোকেট বিজয় কুমার দেব, হাজী এম. এ. মতিন, ফজলে রাব্বী চৌধুরী মাছুম, জাহিদ খান সায়েক, মুরাদ আহমদ মুরন, চন্দন রায়, ইকবাল হোসেন, নজরুল ইসলাম মঞ্জু, ছয়েফ খান, মাহবুব খান মাছুম, জাহিদুল হোসেন মাসুদ, বদরুল হোসেন, তাজ আহমদ লিটন, ইসমাইল মাহমুদ সুজন, আহমেদ হান্নান, শেখ মো. সুরুজ আলী, মো. মানিক মিয়া, মো. বদরুল ইসলাম বদর, এডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার, জাবেদ আহমদ, মুফতি আব্দুল খাবির, সেলিম আহমদ সেলিম, শেখ সুহেল আহমদ কবির, আব্দুল মালিক রাজা, এম. এন. ইসলাম, মঈনুল ইসলাম মঈন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code