মহানগর আ’লীগের সম্মেলন ৫ ডিসেম্বর: কারা আসছেন নেতৃত্বে?

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

মহানগর আ’লীগের সম্মেলন ৫ ডিসেম্বর: কারা আসছেন নেতৃত্বে?

Manual5 Ad Code

দীর্ঘ ৮ বছর পর আগামী ৫ ডিসেম্বর হতে যাচ্ছে সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে চাঙ্গাভাব।

 

সবচেয়ে তৎপর হয়ে ওঠেছেন পদপ্রত্যাশী নেতারা। শীর্ষ দুই পদপ্রত্যাশী নেতাদের সমর্থনে নগরজুড়ে বিলবোর্ড-প্ল্যাকার্ডে প্রচারণা চালানো হচ্ছে। কারা আসছেন মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে এমন প্রশ্ন সর্বত্র। পুরনো না নতুন নেতৃত্ব- এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে নেতাকর্মীদের মধ্যে।

 

তবে নেতাদের প্রায় সকলেই জানিয়েছেন, শেষপর্যন্ত নির্বাচন নয়, কেন্দ্রীয় নেতাদের ইচ্ছায় মনোনীত করা হবে শীর্ষ নেতৃত্ব। মূলত; দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছেতেই সভাপতি-সাধারণ সম্পাদক বাছাই করা হবে।

 

Manual1 Ad Code

দলীয় সভানেত্রীই শীর্ষ দুই নেতা বাছাই করে নেবেন, সকলেই এমনটি ধারণা করলেও বসে নেই পদপ্রত্যাশী নেতারা। জোরেশোরেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। পদপ্রত্যাশীদের ছবি শোভা পাচ্ছে এখন নগরীর বিভিন্ন বিলবোর্ডে।

 

Manual7 Ad Code

মহানগর আওয়ামী লীগের দায়িত্বরত নেতাদের সাথে কথা বলে জানা যায়, সম্মেলন সামনে রেখে ইতিমধ্যে ২৭টি ওয়ার্ডে কমিটি গঠন হয়েছে। কাউন্সিলর নির্বাচনের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি। ৫ ডিসেম্বর আলিয়া মাদ্রাসার মাঠে এ সম্মেলন আয়োজন করা হবে।

 

কমিটির শীর্ষ পদ কারা পাবেন এনিয়ে শীর্ষ নেতাদের অনুসারী ও কর্মী-সমর্থকদের রয়েছে ভিন্নমত। নেতাকর্মীদের একপক্ষ মনে করেন, মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বর্তমানে কেন্দ্রীয় কমিটির সদস্য। আগামী সম্মেলনে তাকে কেন্দ্রীয় কমিটির আরও বড় পদ দেওয়া হতে পারে। ফলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি হতে দেওয়া হতে পারে। তবে কামরান অনুসারীরা মনে করেন, আবারও কামরানের উপরই আস্থা রাখেন দলীয় সভানেত্রী।

 

সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে বলেও নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ নিজেও এবার সভাপতি পদে প্রার্থী।

 

তবে, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে কেন্দ্রীয় কমিটিতে নিয়ে মহানগর কমিটির সাধারণ সম্পাদক পদে নতুন কাউকে আনা হতে পারে এমন আলোচনাও রয়েছে।

Manual3 Ad Code

 

সভাপতি পদে বর্তমান সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ছাড়াও আলোচনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট মফুর আলী ও সাবেক সিটি কাউন্সিলর আবদুল খালিক এবং যুগ্ম সম্পাদক সাবেক সিটি কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর।

 

Manual3 Ad Code

সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, পরিবেশ সম্পাদক জগদীশ চন্দ্র দাস, শিক্ষা সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র এবং সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।

 

এদিকে, এক দিনেই হবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সম্মেলন। আগামী ৫ ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট আওয়ামী লীগের এই দুটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

এরআগে আগামী ৪ ডিসেম্বর সিলেট জেলা ও ৫ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিলো। কেন্দ্রের নির্দেশে এই তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগ নেতারা।

 

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় আ’লীগের পক্ষ থেকে মহানগর ও জেলার নেতৃবৃন্দকে এ নির্দেশনা জানানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, একইদিনে মহানগর এবং জেলা ইউনিটের সম্মেলন আয়োজনে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।

 

তিনি জানান, সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code