মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাহিদ আর নেই

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাহিদ আর নেই

Manual1 Ad Code

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া…..…রাজিউন)। ছাত্রদল থেকে বিদায়ের পর থেকে তিনি যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

Manual7 Ad Code

সোমবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতাল মাউন্ড এডোরায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহানগর ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিল রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাস দুয়েক আগে নাহিদুল ইসলাম নাহিদ ব্রেন স্ট্রোক করেন। এরপর বেশ কিছু দিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি কিছুটা সুস্থ হন।

Manual2 Ad Code

সম্প্রতি সিলেট সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগেও অংশ নেন তিনি। সোমবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code