সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
বিনোদন ডেস্ক :: লাইমলাইটে আসার জন্য কোনও সুযোগই ছাড়েন না তিনি৷ তাই আবারও রামগোপাল ভার্মার ট্যুইটের ব্যাপারে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাখী সাওয়ান্ত। পরিচালক বিষয়টির ব্যাপারে ক্ষমা চেয়ে নিলেও আইটেম গার্ল কিন্তু বিষয়টিকে সমর্থন জানালেন৷ রাখী সাওয়ান্ত এই ব্যাপারটিকে শুধু সমর্থনই জানান নি৷
তিনি জানিয়েছেন রামগোপাল ভার্মার পাশে তিনি আছেন। তিনি মহিলাদের উদ্দেশে বলেছেন, পুরুষদেরকে আনন্দ দেওয়ার জন্য মহিলাদেরকে নিয়মিত প্রশিক্ষন নেওয়া দরকার! ‘পৃথিবীর সব মেয়েরাই পুরুষদের সানি লিওনের মতো আনন্দ দিক’৷
সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করে সমালোচনায় মুখে পড়েছিলেন রামগোপাল ভার্মা। আন্তর্জাতিক নারী দিবসে যেখানে শুভেচ্ছা প্রদান করা হচ্ছে মহিলাদেরকে৷ ঠিক তখনই এমন বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি৷ এমনকি তাকে জুতোপেটা করার হুমকিও দেওয়া হয়৷ এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি সোশ্যাল সাইটেও৷ এরপর বিষয়টি কিছুটা চাপা পড়ে গেলেও রাখী সাওয়ান্তের মন্তব্যে বিষয়টি আবার আলোচনার শীর্ষে উঠে এসেছে।
Design and developed by ওয়েব হোম বিডি