মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিথর হলেন কৃষক

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিথর হলেন কৃষক

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বাচ্চু মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছোট বহুলা গ্রামের পার্শ্ববর্তী মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক বাচ্চু মিয়া ওই গ্রামের বারিক মিয়ার পুত্র।

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকেই হবিগঞ্জে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই কৃষক বাচ্চু মিয়া গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে গরু আনতে গেলে তিনি বজ্রপাতের শিকার হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএকে/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code