মাদ্রাসায় নয়, ধনীর ছেলেরাও জঙ্গিবাদে জড়িত : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

মাদ্রাসায় নয়, ধনীর ছেলেরাও জঙ্গিবাদে জড়িত : শিক্ষামন্ত্রী

Manual6 Ad Code

2015_11_16_11_58_58_yR6XbR0sF00RMfuADt2wMzdkBMeXOK_original

সুরমা মেইল ডেস্ক : শিক্ষার্থীদের নিশ্চিত ক্যারিয়ারের স্বপ্ন দেখাতে পারলে তারা বিপথগামী হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সৃজনশীল কাজকর্ম বাড়াতে হবে। শিক্ষা ও কাস রুমকে আনন্দময় করতে হবে। শিক্ষাগ্রহণ আনন্দময় ও সৃজনশীল হলে শিক্ষার্থীরা ভিন্ন পথে যাবে না।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গতকাল ‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে কারিগরি শিক্ষকদের করণীয়’ শীর্ষক ধারাবাহিক মতবিনিময়ে দেশের সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়ে বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, টানা ১০ দিন অনুপস্থিত থাকলেই জঙ্গি নয়। শুধু মাদরাসাই জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না। বরং ধনীর ছেলেরা পড়ছে, সেসব প্রতিষ্ঠানে জঙ্গিদের দেখা গেছে।

Manual7 Ad Code

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী নাহিদ বলেন, শিক্ষা দানের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবতাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আপনারা সচেতন থাকুন, আপনাদের শিক্ষার্থীরা যেন এই জঙ্গিবাদ নামক ব্যাধিতে না জড়ায়। শিক্ষা ও কাস রুমকে আনন্দময় করতে হবে। শিক্ষা গ্রহণ আনন্দময় ও সৃজনশীল হলে শিক্ষার্থীরা ভিন্ন পথে যাবে না।

শিক্ষাসচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্য সেলিম মৃধা, পঞ্চগড় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্য সৈয়দ আবদুল আজিজ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্য ড. মো: নুরুল ইসলাম, বগুড়া ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্য শাহাদত হোসেন, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্য আবদুস সাত্তার প্রমুখ সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেেিত তাদের প্রতিষ্ঠানে গৃহীত নিরাপত্তাব্যবস্থার কথা তুলে ধরেন। সরকারি ও বেসরকারি প্রায় পাঁচ শ’ ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউট প্রধান ও কারিগরি শিক অংশ নেন।

Manual8 Ad Code

শিক্ষার্থীদের খোঁজখবর নেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক আরো বাড়াতে হবে। শিক্ষার্থীর সাথে শিকদের মিশতে হবে। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। শিক্ষার্থীদের কেউ বিপথগামী করতে গেলে, তারা যেন শিককে এসে জানায়। কেউ কেউ তাদের অন্যপথে নেয়ার চেষ্টা করছে।

Manual1 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন, ইসলাম মানুষ হত্যার শিক্ষা দেয় না। শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে তরুণদের ভুল পথে নিয়ে যাচ্ছে।

Manual5 Ad Code

মন্ত্রী বলেন, পৃথিবীতে তাদের প্রতি এত ঘৃণা। তিনি বলেন, ধর্ম সম্পর্কে অজ্ঞরাই অপকর্মে লিপ্ত হচ্ছে। এসব ঠেকাতে সবার মধ্যে পরিপূর্ণ ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, মাদরাসা নয়, বরং ধনীর ছেলেরা পড়ছে ওই সব প্রতিষ্ঠানে জঙ্গিদের দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী ও শিক্ষক জঙ্গিবাদের সাথে যুক্ত। এরই মধ্যে খোঁজখবর নেয়া শুরু করেছি। কারা এসব কর্মকাে জড়িত, তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code