মাধবপুরে চুরির অভিযোগে নারীকে হেনস্তা; ছবি ভাইরাল, নিন্দার ঝড়

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

মাধবপুরে চুরির অভিযোগে নারীকে হেনস্তা; ছবি ভাইরাল, নিন্দার ঝড়

Manual2 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে আল্পনা বেগম (৪৫) নামে এক মধ্য বয়সী নারীকে চোর সন্দেহে আটক করে একটি সাদা কাগজে ‍‍‘মহিলা চোর‍‍’ লিখে তার ছবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক আইডি ‍‍‘মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ ‍‍থেকে পোস্ট করে ভাইরাল করে দিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

 

ছবিটি আপলোড করার পর থেকেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে এলাকায় নিন্দার ঝড় উঠেছে। সাদা কাগজে মহিলার নাম ও ঠিকানা বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রাম উল্লেখ্য করা হয়েছে। অনেকেই এ ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন বলে অবিহিত করছেন।

 

মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম জানান, আমি বিষয়টি জানিনা। খোঁজ নিয়ে দেখবো আসল ঘটনাটা কি।

 

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান জানান, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। এমন যদি হয়ে থাকে খুবই দুঃখজনক।

 

Manual2 Ad Code

মাধবপুর থানা নারী শিশু বয়স্ক মহিলা ও প্রতিবন্ধীবান্ধব অফিসার এসআই শিবানী জানান, কেউ যদি অপরাধ করে তাহলে তার প্রচলিত আইনের মাধ্যমে বিচার হতে পারে। মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই।

 

ছবিতে দেখা যায়, বড় করে লেখা হয়েছে ‘মহিলা চোর’। তার ঠিকানা দেয়া রয়েছে বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার চান্দুরা গ্রামে। তার নাম আল্পনা বেগম। গত ৯ মে (মঙ্গলবার) ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাধবপুর’ নামক আইডিটি থেকে এটি আপলোড করা হয়। কয়েকজন পুরুষ তাকে গালিগালাজ করছে এবং বিভিন্নভাবে হেনস্তা করছে। এছাড়াও ওই নারীকে মাথায় হাত দিয়ে কাঁদতেও দেখা গেছে ছবিতে। আপলোড হওয়ার ছবিতে বিভিন্ন লোকজন বিভিন্ন রকম কমেন্ট করেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. এএইচ এম ইশতিয়াক মামুন জানান, ওই নারীকে জনতা আটক করেছে। তবে ফেসবুকে কে বা কারা পোস্ট করেছে তা আমার জানা নেই। এটা আমি চালাই না।

 

Manual5 Ad Code

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে আমার জানা নেই। পুলিশ নারীকে থানায় নিয়ে এলে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তাই তাকে জনদুর্ভোগ অভিযোগে আদালতে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এনএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code