সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে চুরি যাওয়া গরু আনতে গিয়ে জুবাইর মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ছাতিয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে আসকির মিয়ার গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এ সময় গ্রামের লোকজন একটি পিকআপ যোগে গরু বহনের দৃশ্য দেখতে পেয়ে পিকআপটিকে পেছন থেকে ধাওয়া করে। জনতার ধাওয়ায় চুরের দল গরুভর্তি (ঢাকা মেট্রো ন- ২১- ৬৪৮৮) পিকআপ গাড়িটি ফেলে পালিয়ে যায়। উপস্থিত জনতার মাঝে উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে খলিল মিয়া (২৫) ফেলে রাখা গাড়িটির চালকের আসনে বসে ঘুরাতে গেলে সড়কের পাশে খাদে নামতে থাকে, এসময় গাড়ির ওপরে থাকা যুবকরা আত্মরক্ষার্থে লাফালাফি করে নামতে গিয়ে ওই গ্রামের খলিল মিয়ার ছেলে জুবাইর মিয়া (২৫) গাড়ির চাকার নিছে পড়ে গেলে গাড়িটি তার ওপর দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জুবাইর মৃত্যুর কূলে ঢলে পড়ে।
খবর পেয়ে থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. আতিকুর রহমান ও এস আই আব্দুর কাদের খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গাড়িটির মালিকানাসহ চোরাই কাজে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়েছেন।
(সুরমামেইল/এনএ)
Design and developed by ওয়েব হোম বিডি