সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ চোরাই নামিদামি ব্যান্ডের মোবাইল ও ল্যাপটপসহ হযরত আলী সিয়াম নামের এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত সিয়ামকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত হযরত আলী সিয়াম উপজেলার করড়া গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই রাজীব কুমার রায় একদল পুলিশ নিয়ে নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের জনৈক ছায়েদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের ১৮টি মোবাইল সেট, ১টি ল্যাপটপসহ সিয়ামকে গ্রেপ্তার করে।
(সুরমামেইল/এনএ)
Design and developed by ওয়েব হোম বিডি