মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন, চেয়ারম্যানসহ গ্রেপ্তার ১০

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪

মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন, চেয়ারম্যানসহ গ্রেপ্তার ১০

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান ও নিহত পাভেল মিয়া।


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাভেল মিয়া (৩০) নামে এক যুবককে খুন করা হয়েছে। সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় দু’পক্ষের অন্তত ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া (৩০) ওই গ্রামের মাতবর মিয়ার ছেলে।

Manual7 Ad Code

 

 দফায় দফায় সংঘর্ষে দু’ পক্ষের অন্তত ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এছাড়া হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে জানান স্থানীয়রা। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

Manual5 Ad Code

এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামে একটি জমি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ খাঁনের সাথে একই গ্রামের মুর্শিদ মিয়ার বিরোধ চলছিল। শনিবার ওই জমিতে মাটি ভরাট করতে যান মুর্শিদ মিয়ার লোকজন। এতে চেয়ারম্যান মাসুদ খানের লোকজন বাধা দেন। এতে দু’পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্য বেনু মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি বসতঘর হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পাভেল মিয়া মারা যান।

 

আহতদের মধ্যে মুর্শেদ মিয়া (৪৫), সুমা আক্তার (২৪), আং হামিদ (৩০), সফিক মিয়া (৪০), মারফতউল্লাহ (৩৫), আউস মিয়া (৪২), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া (২৫), শিমুল মিয়া (৩০), জাকারিয়া (২৩), শামীম মিয়া (২৭), তাহের মিয়া (৬৫), মাসুদ রানা (৪০), জালাল মিয়া (৩২), খোকন মিয়া (৪৭), আয়েদ আলী (২৬), আলমগীর (২৭), রফিক মিয়া (২৮), জসিম মিয়া (২৭), করিম মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৫), মিজান মিয়া (২৬), সাইফুল ইসলাম (২০), ইজাজুল (২৪), সফিক মিয়া (২৯), আশিক মিয়া (২৮), সামসুউদ্দিন (৩০) এবং সাইফুলকে (২৯) হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি শান্ত।

 

সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট) সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী বলেন, নিহতের ঘটনা শুনে ওই গ্রামে ফের সংঘর্ষের রূপ নেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code