মাধবপুরে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ঝিলিক আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেলে উপজেলার চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নার্গিস সুলতানা অধরা (১৩) নামের অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্বজনরা।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

মৃত ঝিলিক আক্তার ঐ গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।

 

স্বজনরা জানান, ঝিলিক আক্তার ও নার্গিস সুলতানা অধরা নামে দুই শিশু বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন।

 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইশতিয়াক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এনএ/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code