মাধবপুরে বাবার হাতে ছেলে খুন

প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, মে ১, ২০২৩

মাধবপুরে বাবার হাতে ছেলে খুন

Manual6 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বাবার হাতে খুন হয়েছে রায়হান আহমেদ (১২) নামে ছেলে।

Manual4 Ad Code

রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউপির ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত রায়হান ওই গ্রামের ঘাতক জাহান মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যাকারী পিতাকেআটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

Manual8 Ad Code

তিনি জানান, জাহান মিয়া নামে ওই পিতা একটি কাঠের টুকরো দিয়ে তার ছেলে রায়হানের মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, জাহানকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহান মানসিক ভারসাম্যহীন। রায়হানের মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

(সুরমামেইল/এনএ)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code